• September 17, 2026
কবিতা

দাগ হয়ে লেগে আছো স্বরুপে

কাব্যকলি
  • ২৩-১০-২০২৫

দাগ হয়ে লেগে আছো স্বরুপে


মাসুদ চয়ন


দাগ হয়ে লেগে আছো স্বরুপে-

গুছিয়েছ ভজা স্পর্শ পরিনতি বুঝে-

ক্ষত শুকোবেনা যদিও,মুছে দিলে ব্যধি চূড়ান্ত হবে আরও।


মৃত সোপানের স্বপ্ন পরিসর কত বড়?

তুমি কি তা জানো? লীন অন্তঃমোহনায় ডুবে যাচ্ছি। আছে ভাঙনের শিল্প 

আলো-

কথা শেষ হয়, মুছে যাওয়া গ্লানি ফিরে আসে,


ক্ষমা চায় ভ্রান্তি অনর্ঘ-ক্ষমা বলে, ওরে বোকা!

সেই পদপৃষ্ঠেই আমি স্পষ্টত দ্রুতি। ক্ষমা মৃত গন্ধ পরস্পরা।

বিনির্মাণে হতে পারে নির্ধারণী।


অবতার হয়ে প্রকৃতি আসেই,

শূল ছুড়ে দিলে নিষ্ঠুর মানদন্ড

অনটনে দৃঢ় হয় আরও।।


শেয়ার করুন:
কাব্যকলি

শব্দের ক্যানভাসে আঁকি অনন্তের ছবি...